নীল স্রোত যমুনায়
কাঞ্জীভরমের যৌবন ধুয়ে যায়
দুপুর ধুয়ে যায়, বিকেলও
পাড়দুটি স্নান সেরে দিল্লিবালী হোটেলে ফিরে গেলে
সন্ধ্যায় সুরার আড়ত হয়ে ঘুরে আসে তাঁতী ও একবার
হাত খালি গেলে উঠে আসে বালি
কিছু কিছু ঢেউ তেষ্টায় কাতর
গলায় আটকে এলে অন্ধকার মুখ
মেহের উন্নিসার চুন্নি
রাতের মোম আলোয়
আবছায়ে ঢেকে দেয় ফ্যারাডের বুক
রাত ঘামা ঘুমেরা তীরে তীরে ইলেক্ট্রন ছড়ায়
এবং
আর একটি বিগব্যাঙের তাড়নায়
তেলতেলে রেশমে চোখ রাখি
আলোতে পা রাখি
রেশম বুকের উপর
আলো পিছলে যায়
পা পিছলে যায় ...
কাঞ্জীভরমের যৌবন ধুয়ে যায়
দুপুর ধুয়ে যায়, বিকেলও
পাড়দুটি স্নান সেরে দিল্লিবালী হোটেলে ফিরে গেলে
সন্ধ্যায় সুরার আড়ত হয়ে ঘুরে আসে তাঁতী ও একবার
হাত খালি গেলে উঠে আসে বালি
কিছু কিছু ঢেউ তেষ্টায় কাতর
গলায় আটকে এলে অন্ধকার মুখ
মেহের উন্নিসার চুন্নি
রাতের মোম আলোয়
আবছায়ে ঢেকে দেয় ফ্যারাডের বুক
রাত ঘামা ঘুমেরা তীরে তীরে ইলেক্ট্রন ছড়ায়
এবং
আর একটি বিগব্যাঙের তাড়নায়
তেলতেলে রেশমে চোখ রাখি
আলোতে পা রাখি
রেশম বুকের উপর
আলো পিছলে যায়
পা পিছলে যায় ...
No comments:
Post a Comment